পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন পঞ্চম ধাপে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ধাপভিত্তিক তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী, প্রথম ধাপে পঞ্চগড় সদর উপজেলার ১০টি, দ্বিতীয় ধাপে তেঁতুলিয়া উপজেলার ৭টি, তৃতীয় ধাপে আটোয়ারী উপজেলার ৬টি, চতুর্থ ধাপে বোদা উপজেলার ১০টি এবং পঞ্চম ধাপে দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ২০২৭ ভোটগ্রহণের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
এস.এম/ডিএস