পঞ্চগড়ের দেবীগঞ্জে লাইসেন্স ছাড়াই পরিচালিত দুটি করাতকলে অভিযান চালিয়ে যন্ত্রপাতি জব্দ করেছে বন বিভাগ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে দেবীগঞ্জ পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বন বিভাগের দেবীগঞ্জ রেঞ্জের সদর বিটের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সন্তোষ ও আরিফের করাতকল দুটির যন্ত্রপাতি জব্দ করে দেবীগঞ্জ সদর বিটের হেফাজতে নেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহা, বনবিভাগের দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মঞ্জুরুল করিম, সদর বিট কর্মকর্তা মো. সোহেল সরদার সাব্বির, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অসীম কুমার এবং দেবীগঞ্জ থানা পুলিশের সদস্যরা।
এস.এম/ডিএস