পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের নতুন কর্মপরিষদ গঠন করা হয়েছে। এতে জেলা আমীর হিসেবে মাওলানা ইকবাল হোসাইন এবং সেক্রেটারি হিসেবে মাওলানা মো. দেলোয়ার হোসাইন পুনরায় নির্বাচিত ও মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় পঞ্চগড় জেলা জামায়াতের কার্যালয়ে শুরা সদস্য বৈঠক এ কমিটি গঠন করা হয়।
পঞ্চগড় জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মো. মমতাজ উদ্দিন।
সভায় জেলা আমীর ২০২৭-২০২৮ সেশনের জন্য নায়েবে আমীর হিসেবে মাওলানা মোঃ মফিজ উদ্দিন ও সেক্রেটারি হিসেবে মাওলানা দেলোয়ার হোসাইনের নাম প্রস্তাব করেন। পরে শুরা সদস্যরা প্রস্তাবে সমর্থন জানালে তারা নির্বাচিত হন।
এরপর জেলা জামায়াতের নতুন কর্মপরিষদ গঠন করা হয়। নবগঠিত কর্মপরিষদ সদস্যরা হলেন- মাওলানা মো. মফিজ উদ্দিন, মাওলানা মো. দেলোয়ার হোসাইন, মাওলানা আশরাফুল আলম, মো. আবুল বাশার বসুনিয়া, মো. সাইয়েদ নুর-ই-আলম, মাওলানা তোফায়েল প্রধান, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুল বাসেত, মাওলানা জয়নাল আবেদীন ও মাওলানা মনিরুল ইসলাম।
পরে নবগঠিত কর্মপরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন।
এস.এম/ডিএস