পঞ্চগড়ের দেবীগঞ্জে ঘরের টিনের বেড়ার নিচের মাটি খুঁড়ে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের ঢাকাইয়াপাড়া সোনাপাতা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাইয়াপাড়া এলাকার মৃত রহমান মিয়ার স্ত্রী শারমিন আক্তার বাড়িতে একাই বসবাস করেন। ঘটনার রাতে দুর্বৃত্তরা ঘরের টিনের বেড়ার নিচের মাটি খুঁড়ে গর্ত তৈরি করে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে এক জোড়া স্বর্ণের কানের দুল, তিন থেকে চারটি স্বর্ণের নাকফুল, এক জোড়া নূপুর, এক জোড়া স্বর্ণের চুড়ি এবং নগদ সাত হাজার টাকা।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এস.এম/ডিএস