পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজার এলাকায় বায়ুদূষণবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে বালি ব্যবসায়ী মো. জামানকে ২ হাজার টাকা এবং মেসার্স হাসান ফিলিং স্টেশনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে জরিমানার মোট ৪ হাজার টাকা আদায় করা হয়। একই সঙ্গে সড়কের ওপর রাখা বালি অপসারণের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্টরা জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এস.এম/ডিএস