দিনাজপুর সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জের কৃতিসন্তান অধ্যাপক মো. সাজেদুল ইসলাম। তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়। আগামী ৩০ নভেম্বর থেকে তাঁর এ পদায়ন কার্যকর হবে।
অধ্যাপক মো. সাজেদুল ইসলাম বর্তমানে দিনাজপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এ কলেজে শিক্ষকতা করে আসছেন।
তাঁর এ নিয়োগের খবরে দেবীগঞ্জের শিক্ষাঙ্গনসহ বিভিন্ন মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর অভিজ্ঞতায় দিনাজপুর সরকারি কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এস.এম/ডিএস