রাকিব আব্দুল্লাহ, দেবীগঞ্জ সদর (দেবীগঞ্জ) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া থেকে মাঝাপাড়া পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একটি রাস্তা সংস্কার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির বেলাল হোসেন, সদর ইউনিয়ন জামায়াতের আমির আকরামুজ্জামান রাজু, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মজিদসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় এলাকাবাসী ও পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। এ অবস্থায় জামায়াতের নেতাকর্মীরা রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন।
সংস্কার কার্যক্রমের ফলে রাস্তাটিতে চলাচলের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
মো: সালাউদ্দীন ডিএস