শামিম ইসলাম মাড়েয়া (বোদা) প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনুকুল (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের বটতলী এলাকায় এই ঘটনাটি ঘটে।
তিনি ওই গ্রামের ধনঞ্জয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে সিম ক্ষেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন অনুকুল। এ সময় সেচপাম্পের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আজ সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয়রা তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে বোদা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে মরদেহ শনাক্তকরণ ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
মো সালাউদ্দীন ডিএস