কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানকালে নিহত সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি তাঁর পরিবারের আবাসন সংস্কার ও স্ত্রীর কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সৈনিক তিতাস শেখের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়া পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে তাঁর স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা এবং পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গুলিবিনিময়ে সৈনিক মো. তিতাস শেখ নিহত হন।
এস.এম/ডিএস