পঞ্চগড়ের দেবীগঞ্জে তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের আওতায় ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসন কাজের উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার দাড়ারহাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক(হ্যাপী) সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপপ্রকল্পটির আওতায় ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণের পাশাপাশি ৮৪টি আউটলেট ও পাম্পহাউস পুনর্বাসনের কাজ বাস্তবায়ন করা হবে।
এস.এম/ডিএস