পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় বাড়ির পাশের পুকুরে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো ভাই ও খালাতো বোন।
নিহত শিশুরা হলো- রাইসা (৪), পিতা মোহাম্মদ আলী এবং রায়হান (৩), পিতা রহমত আলী। তাদের বাড়ি রামগঞ্জ বিলাসী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের পুকুরে পড়ে যাওয়ার পর দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুই শিশুর পরিবারে শোকের মাতম চলছে। পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মো সালাউদ্দীন ডিএস