শুক্রবার, ৮ মার্চ ২০২৬
দেবীগঞ্জ সংবাদ
আপনার ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক সহ যেকোনো প্রতিষ্ঠানের প্রচারে আমাদের সাথে যোগাযোগ করুন।
📞 01517800573
📢
ডিজিটাল বিজ্ঞাপন

দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

Author Avatar
সালাউদ্দিন নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ pm
বন্দরে কন্টেইনার জট

পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮ টার সময় উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

হাছিনা বেগম ওই এলাকার নূর শেখের স্ত্রী। তিনি বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে এসে স্বামীকে রাতের খাবার দেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি তিনি।

 

শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষি জমিতে মাছ ধরার টেমাই (ফাঁদ) আনতে যান স্থানীয় কয়েকজন। এ সময় তারা জমিতে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।

 

এলাকাবাসীর বরাত দিয়ে চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বখতিয়ার রহমান বলেন, সকালে কয়েকজন মাছ ধরার টেমাই উঠাতে এসে ওই নারীর মরদেহ দেখতে পান। তাদের ডাকাডাকি শুনে এলাকাবাসী জড়ো হয়। পরে সকাল ৮টার দিকে তিনি থানায় খবর দেন। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।

 

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

 

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।