পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মো. শরিফুল ইসলাম শরীফ (শরীফ) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তাঁর পরিবার।
নিখোঁজ শরিফুল ইসলামের বাড়ি দেবীগঞ্জ উপজেলার খোঁচাবাড়ি আহমদনগর এলাকায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল সকাল ১০টার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
কোনো হৃদয়বান ব্যক্তি শরিফুল ইসলামকে কোথাও দেখে থাকলে বা তাঁর সন্ধান পেয়ে থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৭২২৩৭৭৫৫৯
০১৭৩৭২৩৬৪৪০
০১৩১৯০৩১৫৭
০১৩০৮৫৯১৫১৭
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।
মো সালাউদ্দীন ডিএস